২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসকে অব্যাহতি'নোটিশ না দেওয়ায় ন্যায় বিচার নিশ্চিত হয়নি'

মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার আগে নোটিশ না দেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়নি বলে দাবি করেছেন তার আইনজীবী ড. কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 04:23 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার আগে নোটিশ না দেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়নি বলে দাবি করেছেন তার আইনজীবী ড. কামাল হোসেন। ইউনূসের অব্যাহতির বিষয়ে সর্বোচ্চ আদালতের দেওয়া আদেশ প্রত্যাহারের আবেদনের ওপর শুনানিতে অংশ নিয়ে সোমবার কামাল হোসেন বলেন, "১১ বছর পর কোনো কারণ না দেখিয়েই ড. ইউনূসকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি দেওয়ার আগে ইউনূসকে নোটিশ দেওয়া উচিত ছিলো। নোটিশ না দেওয়ায় ন্যয়বিচার নিশ্চিত হয়নি।" আপিল বিভাগের সাত বিচারপতির আদালতে সোমবার এই শুনানিতে কামাল হোসেন ছাড়াও ইউনূসের পক্ষে বক্তব্য রাখেন মাহমুদল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ। রোকনউদ্দিন মাহমুদের বক্তব্য শেষ হওয়ার আগেই শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করে আদালত। মঙ্গলবার আবার শুনানি শুরু হবে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতির বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইউনূসের করা আপিলের আবেদন গত ৫ এপ্রিল খারিজ করে আপিল বিভাগ। কিন্তু ইউনূস এ বিষয়ে আরো শুনানি ও আদেশ প্রত্যাহারের আবেদন করেন। এছাড়া গ্রামীণ ব্যাংকের ৯ পরিচালকও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একটি আপিলের আবেদন করেন। ইউনূসের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়কে 'ত্র"টিপূর্ণ' উল্লেখ করে কামাল বলেন, "সরাসরি রিট খারিজের আদেশ স্বেচ্ছাচারিতামূলক। হাইকোর্টের রায় পুনর্বিবেচনা করা প্রয়োজন।" ইউনূসের অপর কৌঁসুলি মাহমুদুল ইসলাম বলেন, "কেন ১১ বছর বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নেয়নি? দীর্ঘদিন চুপ থাকার অর্থ- বিষয়টি মেনে নেওয়া হয়েছে।" তিনি আরো বলেন, "হাইকোর্টের উচিত ছিলো রুল জারি করে রিট আবেদনের নিষ্পত্তি করা। হাইকোর্টের রায় থেকে নিস্কৃতি পেতে আপিলের অনুমতি দেওয়া প্রয়োজন।" মাহমুদুল ইসলাম বলেন, "ইউনূস গ্রামীণ ব্যাংকের কর্মী নন, তিনি ব্যবস্থাপনা পরিচালক। আইন অনুযায়ী কর্মীর সংজ্ঞার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক পরে না। তাই তার ক্ষেত্রে অবসরের আগে ছুটির বিষয় প্রযোজ্য।" ইউনূসের আরেক কৌঁসুলি রোকনউদ্দিন মাহমুদ শুনানিতে বলেন, "হাইকোর্টের ওই বেঞ্চের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছিলো আবেদনকারীর।" এ পর্যায়ে আদালত বলেন, "পক্ষপাতের অভিযোগ থাকলে ওই বেঞ্চে কেন গেলেন?" জবাবে ব্যারিস্টার রোকনউদ্দিন বলেন, "আমার ব্যক্তিগত কোনো পক্ষপাতের অভিযোগ ছিলো না। হাইকোর্টের রায়কে 'বড় ধরনের ভুল' হিসেবে উল্লেখ করে রোকন বলেন, "তার প্রতিবিধান করার জন্য আপিলের অনুমতি দেওয়া প্রয়োজন।" অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ৯ পরিচালকের করা দুটি রিট আবেদন গত ৮ মার্চ সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ইউনূসকে অব্যাহতি দেওয়ার সরকারি সিদ্ধান্তে দেশে-বিদেশে আলোচনা শুরু হয়। প্রধান বিরোধী দল বিএনপিও এর সমালোচনায় মুখর হয়। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক স