২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এরশাদ

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি-জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি-জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। রোববার সন্ধ্যা ৭টায় গণভবনে দুই নেতা সাক্ষাৎ করেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম শরিক জাপা। সূত্র জানায়, সাক্ষাতে মহাজোটের সাম্প্রতিক কার্যক্রম ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জোট শরিক জাপার দুই শীর্ষ নেতা আলাপ-আলোচনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/পিডি/২০২৪ ঘ.