২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়ঃনালায় চারটি আগ্নেয়াস্ত্র

পয়ঃনালা সংস্কার কাজ করতে গিয়ে চারটি আগ্নেয়াস্ত্র পেয়েছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

বরিশাল, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পয়ঃনালা সংস্কার কাজ করতে গিয়ে চারটি আগ্নেয়াস্ত্র পেয়েছে শ্রমিকরা। শনিবার দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া সেকশন রোড এলাকায় অস্ত্রগুলো পায় তারা। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে। নগরীর কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে নগরীর সেকশন রোড এলাকায় একটি পয়ঃনালা সংস্কার করার সময় সিমেন্টের একটি ব্যাগ পায় শ্রমিকরা। ওই ব্যাগের মধ্যে তারা একটি শর্টগান, দুটি বন্দুক ও একটি থ্রি-নট-থ্রি রাইফেল পায়। তারা থানায় খবর দিলে পুলিশ এসে অস্ত্রগুলো উদ্ধার করে। কোনো সন্ত্রাসী গ্র"প অস্ত্রগুলো সেখানে রেখেছিলো বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করে তদন্ত করার কথা জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৪০ ঘ.