২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় 'চরমপন্থি' গ্রেপ্তার

কুষ্টিয়ার মীরপুর উপজেলা থেকে শুক্রবার রাতে এক 'চরমপন্থি নেতা'কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

কুষ্টিয়া, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মীরপুর উপজেলা থেকে শুক্রবার রাতে এক 'চরমপন্থি নেতা'কে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুর থানার ওসি শেখ আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার মোকিম উদ্দিন (৩৫) পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) নেতা। তিনি মিরপুরের নওদা আজমপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। শেখ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে মিরপুর থানা পুলিশ আমলা বাজার থেকে মোকিম উদ্দিনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মিরপুর ও আশপাশের কয়েকটি থানায় তিনটি হত্যা, দুইটি চাঁদাবাজি ও অপহরণসহ দশটি মামলা এবং একাধিক সাধারণ ডায়েরি রয়েছে, বলেন ওসি আনোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.