২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার, দম্পতি আটক

রাজধানীর সবুজবাগ থানা পুলিশ এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 08:21 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগ থানা পুলিশ এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। শুক্রবার সকাল ৮টার দিকে ধানমণ্ডি সেন্ট্রাল হাসপাতাল থেকে সুলতানা আক্তার তৃষা (৮) নামের ওই শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ গৃহকর্তা সোহেল হাওলাদার ও গৃহকর্ত্রী ফাহমিদা বেগম মুক্তাকে আটক করেছে। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৃষা চার মাস ধরে উত্তর মুগদা পাড়ায় সোহেল হাওলাদারের বাসায় কাজ করছিলো। তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে তৃষাকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে শুক্রবার ভোরে তাকে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এসআই ফাছির বলেন, "সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক বিষয়টি ধানমণ্ডি থানাকে জানান। ধানমণ্ডি থানা বিষয়টি সবুজবাগ থানাকে অবহিত করে।" তিনি জানান, চিকিৎসক লিখেছেন আঘাত জনিত কারণে মারা গেছে। তৃষার মাথায়, পিঠে ও যৌনাঙ্গে জখমের চিহ্ন রয়েছে। গৃহকর্তা একজন সিঙ্গাপুর প্রবাসী। ৭ দিন আগে তিনি দেশে এসেছেন বলে পুলিশ জানায়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৪১৮ ঘ.