২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ক্যাপিটাল ড্রেজিংয়ের চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য মালয়েশিয়ান একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য মালয়েশিয়ান একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। বন্দর চেয়ারম্যান কমডোর এম আনোয়ারুল ইসলাম এবং মালয়েশিয়ান মেরিটাইম এন্ড ড্রেজিং কর্পোরেশনের (এমএমডিসি) পরিচালক (কর্পোরেট) আবদুর রহমান মো. নুর বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, চট্টগ্রাম সিটি কর্পোরশেনের মেয়র এম মনজুর আলম, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ শামসুল হক চৌধুরী, সাংসদ চেমন আরা তৈয়ব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদারসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ান মেরিটাইম এন্ড ড্রেজিং কর্পোরেশন ২২৯ কোটি ৫৪ লাখ ৩৯ হাজার ৬৬ টাকা সর্বনিম্ন দর দিয়ে দরপত্রের মাধ্যমে কাজ করার জন্য নির্বাচিত হন। বন্দরের নিজস্ব অর্থায়নে এ প্রকল্প পরিচালিত হবে। চুক্তি স্বাক্ষরের পর মালয়েশিয়ান প্রতিষ্ঠানের পরিচালক আবদুর রহমান সাংবাদিকদের জানান, আগামী মাসেই ড্রেজিংয়ের কাজ শুরু করা যাবে বলে আশা করছি। এ জন্য বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আমাদের দিয়েছেন। অনুষ্ঠান শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, ক্যাপিটাল ড্রেজিং ও তীর রক্ষা প্রকল্পের মধ্য দিয়ে বন্দরের দক্ষতা অনেকাংশে বাড়বে এবং বন্দরের জাহাজ জট অনেকাংশে কমে যাবে। নৌমন্ত্রী বলেন, ড্রেজিংয়ের পাশাপাশি কর্ণফুলী নদীর উভয়তীরে গড়ে ওঠা অবৈধস্থাপনাগুলো উচ্ছেদ করে গাইড ওয়াল নির্মাণ করা হবে। সরকারি দলের লোকজন নদী দখলে যুক্ত- এমন মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, সব সরকারের আমলেই এ ঘটনা ঘটে। তবে আমাদের সময়ে কম। ঢাকায় ইতিমধ্যে কয়েকহাজার স্থ্াপনা নদীতীর থেকে উচ্ছেদ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় নদীর পাড় ধরে গাইড ওয়াল দেওয়া হয়েছে। সেরকম কর্ণফুলীর পাড়েও করা হবে। 'ক্যাপিটাল ড্রেজিং এবং ব্যাংক প্রটেকশন' প্রকল্পের আওতায় বন্দরের দুই কিলোমিটার উজানে সদরঘাট জেটির ১০০ মিটার ভাটি হতে তৃতীয় কর্ণফুলী সেতুর ৫০০ মিটার উজান পর্যন্ত নাব্যতা ফিরিয়ে আনতে ৩৬ লাখ ঘনমিটার বালি/মাটি ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ করা হবে। বন্দর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এর ফলে সংশ্লিষ্ট এলাকার গভীরতা ৪ মিটার হবে এবং কর্ণফুলী নদীর মূল দুই খাল চাক্তাই ও রাজাখালী খালের সম্মুখভাগের গভীরতাও বাড়বে। ড্রেজিং ছাড়াও এ প্রকল্পের আওতায় ২ হাজার ৬১৫ মিটার দৈর্ঘ্যের তীর নির্মাণ, মেরিন ড্রাইভ তৈরি এবং সদরঘাট এলাকায় চারশ মিটার লাইটারেজ জেটি নির্মাণ হবে। ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প সম্পন্ন হলে বন্দরের কর্মকাণ্ড সহজ হবার পাশাাপাশি নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমবে। চুক্তি মোতাবেক শুরুর ৬০০ দিনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ২০০৪-২০০৫ অর্থবছরে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প প্রথম হাতে নেওয়া হয়। ২০০৬ সালের ৮ জুন এই প্রকল্পের দরপত্র মূল্যায়ন প্রতিবেদন নৌ-পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হলেও সংশি