২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বোমা ও অস্ত্র উদ্ধার

নগরীর খালিশপুর এলাকা থেকে বোমা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 06:22 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

খুলনা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খালিশপুর এলাকা থেকে বোমা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বুধবার রাতে খালিশপুরের ৬ নম্বর ঘট এলাকার বালুর ঘাটের পাশ থেকে লাল টেপে মোড়া জর্দার কৌটা আকারের পাঁচটি বোমা, তিনটি পাইপগান, একটি রিভলবার ও দুই রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। র‌্যাব-৬ খুলনা কার্যালয়ের মেজর নূর জানান, জুয়া খেলা হচ্ছে এমন সংবাদ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায়। ওই স্থানে তল্লাশি করে দু'টি ব্যাগে এসব বোমা ও অস্ত্র পাওয়া যায়। উদ্ধার করা অস্ত্র, গুলি ও বোমা বৃহস্পতিবার খালিশপুর থানায় জমা দেওয়া হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৭ ঘ.