২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

সিরাজগঞ্জ-বগুড়া সড়কের কামারখন্দ উপজেলায় মঙ্গলবার মধ্যরাতে ট্রাকচাপায় মহিলাসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ-বগুড়া সড়কের কামারখন্দ উপজেলায় মঙ্গলবার মধ্যরাতে ট্রাকচাপায় মহিলাসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। নিহত আয়মুনা খাতুন (৩৫) সদর উপজেলার শিয়ালকোল গ্রামের বাসিন্দা। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। কামারখন্দ থানার ওসি সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার জন ভ্যানে করে কুটিরচর এলাকায় যাচ্ছিলেন। ওই এলাকার এক জায়গায় দ্রুতগামী ট্রাকটি ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কামারখন্দ থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮২৮ ঘ.