২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রামে মূল্যস্ফীতি বেশি হওয়া অস্বাভাবিক'

শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতি বেশি বাড়ছে। এতে বিস্মিত অর্থনীতিবিদরা বলছেন, এটা অস্বাভাবিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

আবদুর রহিম হারমাছি, শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোায়েন্টিফোর ডটকম)- শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতি বেশি বাড়ছে। এতে বিস্মিত অর্থনীতিবিদরা বলছেন, এটা অস্বাভাবিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসেবে গত মার্চ মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে প্রায় ১৫ শতাংশ। শহরে এ হার ১১ দশমিক ৬৬ শতাংশ। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক এম আসাদুুজ্জামান বিবিএসের মূল্যস্ফীতির এ তথ্যে বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলেছেন, সাধারণত গ্রামের চেয়ে শহরে খাদ্য মূল্যস্ফীতি বেশি হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে তার ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে। এটি অস্বাভাবিক বলেও মন্তব্য করেছেন এ দুই অর্থনীবিদ। বিবিএস মঙ্গলবার মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করেছে। এবার ফেব্র"য়ারি ও মার্চ মাসের তথ্য একসঙ্গে প্রকাশ করেছে বিবিএস। অর্থনীতির পরিভাষায় পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হচ্ছে- গত বছরের একই সময়ের (মাস) চেয়ে চলতি বছরের একই সময়ে বাজারে জিনিসপত্রের দাম কতোটা বেড়েছে। সাধারণত গ্রামে খাদ্যে মূল্যস্ফীতি কম হয় বিবিএসের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, খাদ্যদ্রব্যসহ প্রায় সব ধরনের জিনিসের দাম অস্বাভাবিভাবে বেড়ে যাওয়ায় ২০০৮ সালের ডিসেম্বরে (বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়) মূল্যস্ফীতির চাপ বেড়ে ১১ দশমিক ৫৯ শতাংশে ওঠে। এর পর ধীরে ধীরে তা কমতে শুরু করে। ২০০৯ সাালের মার্চে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ০৪ শতাংশ। এর পর জুন মাসে তা আরও কমে ২ দশমিক ২৫ শতাংশে নেমে আসে। কিন্তু এর পর থেকে বেড়েই চলেছে এই সূচক। শহরের চেয়ে গ্রাামে খাদ্যে মূল্যস্ফীতি বেশি প্রসঙ্গে মির্জ্জা আজিজুল ইসলাম মঙ্গলবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসলে আমি নিজেও বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। আমার কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছে। সাধারণত গ্রামে খাদ্যে মূল্যস্ফীতি কম হয়। শহরে বেশি হয়। কিন্তু বিবিএসের তথ্যে তার ঠিক উল্টোটি হচ্ছে। "সরকার দাম নিয়ন্ত্রণে খুব বেশি ভূমিকা রাখতে পারে না। তাদের মানুষের আয় বৃদ্ধি করে ক্রয়ক্ষমতা বৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত।" দরিদ্রদের সহায়তায় ওএমএস, ভিজিএফ ও অন্যান্য কর্মসূচি চালিয়ে যাওয়ার মত দেন তিনি। তিনি বলেন, "খোলা বাজারে চাল বিক্রি করে বাজারে দাম কমানো যাবে না। এটাকে দেখতে হবে দরিদ্রদের সহায়তা হিসেবে।" পণ্যের দাম বৃদ্ধিতে আমদানি ব্যয় বৃদ্ধি একটি বড় কারণ- এ কথা উল্লেখ করে মির্জ্জা আজিজুল বলেন, "সরকারের এদিকে নজর দেওয়া উচিত। ব্যাংকগুলোকে ডলার বিক্রি করে সরকার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন নিয়ন্ত্রণ করতে পারে। "ডলারের মূল্য ৬৯ টাকায় নেমে এলে তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করবে।" মূল্যস্ফীতির চাপ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে- এমন আশঙ্কা জাানিয়ে তিনি বলেন, "চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি সাড়ে ৮ শতাংশ থেকে ৯ শতাংশের মতো হবে। বিশ্ববাজারে যেভাবে সব ধরনের পণ্যের দাম বাড়ছে- তাতে বোরো ধান ওঠার পর মূল্যস্ফীতির চাপ কমবে বলে মনে হয় না। মূল্যস্ফীতি এখন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। অবাধ তথ্য প্রবাহের কারণে বিশ্ববাজারে কোনো পণ্যের দাম বাাড়লে আমাদের স্থানীয় ব্যবসায়ীরাও সে পণ্যের দাম বাড়িয়ে দেয়।" গত মৌসুমে বোরো বাম্পার ফলনেরও পরও চালের দাম কমেনি বলে উদাহরণ দেন মির্জ্জা আজিজুল ইসলাম। বিআইডিএসের সিনিয়র গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান বলেন, "আমার কাছেও অবাক লাগছে কেন শহরের চেয়ে গ্রামে খাদ্যপণ্যের দাম বেশি হবে। বিবিএসের হিসাবে কোনো গড়মিল আছে কি না- সে বিষয়টিও চলে আসে।" "শহরের চেয়ে গ্রামে চালের দাম কেজিতে এক টাকা হলেও কম থাকে। অন্যান্য খাদ্যপণ্যের দামও কিছুটা হলেও কম থাকে। সে হিসাবে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি বেশি হবে- এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" কোন্ মাসে কত মূল্যস্ফীতি বিবিএসের তথ্য অনুযায়ী, মার্চ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে দেশে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৪৯ শতাংশে উঠেছে। প্রায় তিন বছর পর মূল্যস্ফীতি দুই অংকের ঘরে পৌঁছাল। ২০০৮ সালের জুলাই মাসে মূল্যস্ফীতি ১০ দশমিক ৮ শতাংশে উঠেছিল। ফেব্র"য়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭৯ শতাংশ। জানুয়ারিতে ছিল ৯ দশমিক ০৪ শতাংশ। মার্চ মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ১৩ দশমিক ৮৭ শতাংশ। খাদ্য-বহির্ভূত খাতে এ হার ৪ দশমিক ৩২ শতাংশ। ফেব্র"য়ারি মাসে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৭৭ শতাংশ। খাদ্য-বহির্ভূত খাতে এ হার ছিল ৪ দশমিক ৩৬ শতাংশ। মার্চে গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৮৪ শতাংশ। শহরে এ হার ১১ দশমিক ৬৬ শতাংশ। ফেব্র"য়ারি মাসে গ্রামে মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৪৯ শতাংশ। শহরে ১১ দশমিক ১২ শতাংশ। জানুয়ারি মাসে গ্রামে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৪৩ শতাংশ। শহরে ছিল ১০ দশমিক ৭৪ শতাংশ। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে আগস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৬৯ শতাংশে দাঁড়িয়েছে। জুন মাসে এ হার ছিল ২ দশমিক ২৫ শতাংশ। জুলাই মাসে ছিল ৩ দশমিক ৪৬ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএসজেড/পিডি/২১০৭ ঘ.