২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস চাপায় পথচারী নিহত

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদে বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদে বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনায় নিহত আব্দুল কাদের (৫০) টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বেলটা গ্রামের বাসিন্দা। সেতুর পশ্চিমপাড় থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সয়দাবাদ মুলিবাড়ি এলাকায় রাস্তা পারপারের সময় বাস চাপায় কাদের ঘটনাস্থলে মারা যান। বাসটি আটক করা হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩০ ঘ.