২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফের সাবরাংয়ে হামিদুর আবার চেয়ারম্যান নির্বাচিত

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান হামিদুর রহমান আবার জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 04:19 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

কক্সবাজার, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান হামিদুর রহমান আবার জয়ী হয়েছেন। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে গরুর গাড়ি প্রতীক নিয়ে হামিদুর পেয়েছেন ৬ হাজার ২৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর হোসেন (দেয়াল ঘড়ি) পেয়েছেন ৫ হাজার ২৭৫ ভোট এবং সুলতান আহমদ (তালা) পেয়েছেন ৪ হাজার ৪৯৫ ভোট। সাবরাং ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন রাতে নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছিলো বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। নির্বাচনে বিজয়ী সদস্যরা হলেন- ১ নং ওয়ার্ডে মো. ইউনুছ সিকদার (আপেল), ২ নং ওয়ার্ডে শামশুল আলম (টিউবওয়েল), ৩ নং ওয়ার্ডে কবির আহমদ (হাতি), ৪ নং ওয়ার্ডে সব্বির আহমদ (পাখা), ৫ নং ওয়ার্ডে ছব্বির আহমদ (ফুটবল), ৬ নং ওয়ার্ডে নুর মোহাম্মদ (টিউবওয়েল), ৭ নং ওয়ার্ডে মো. ইসমাইল (ফুটবল), ৮ নং ওয়ার্ডে মো. ইসমাইল (ফুটবল) ও ৯ নং ওয়ার্ডে আবদুস সালাম (টিউবওয়েল)। সংরক্ষিত মহিলা আসনে ১, ২, ৩ ওয়ার্ডে আয়েশা বেগম (পদ্ম ফুল), ৩, ৪, ৫ নং ওয়ার্ডে খতিজা বেগম (পদ্ম ফুল) ও ৭, ৮, ৯ ওয়ার্ডে সমজিদা বেগম (টিয়া পাখি) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১০ ঘ.