২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিক্যালে হাজতির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক হাজতির মৃত্যু হয়েছে। তাকে রাজধানীতে এক আনসার হত্যার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছিলো পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক হাজতির মৃত্যু হয়েছে। তাকে রাজধানীতে এক আনসার হত্যার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছিলো পুলিশ। শফিকুল ইসলাম রাজা (২২) নামের ওই যুবক শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা যান। নিহতের স্বজনরা বলছেন, সম্পত্তির জন্য তাকে হত্যা করা হয়েছে। রাজার বোন রানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১১ এপ্রিল রাজা তার মা আনোয়ারা বেগমের সম্পত্তি চাইতে গেলে মামা ভুট্টো, রবি, তাজ ও নূর ইসলাম রাজাকে মারধর করেন। এদিকে গত ১২ এপ্রিল রাজধানীতে এক আনসার হত্যাকাণ্ডে সন্দেভাজন আসামি হিসেবে রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। রানী অভিযোগ করেন, মামারা পুলিশকে টাকা দিয়ে আবার রাজাকে মার খাওয় নোয় সে মারা যায়। সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজাকে ১২ এপ্রিল ওই থানায় আনসার সদস্য আনিসুরের হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। ১৭ এপ্রিল তারিখে রাজাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। "রাজাকে তার মামারা সম্পত্তির জন্য পিটিয়ে মাথা ও শরীর জখম করে দিয়েছে। সেই রকম ডাক্তারি সার্টেফিকেট রাজা পুলিশকে দেখিয়েছে।" রাজাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় কি না জানতে চাইলে ওসি বলেন, তাকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে পুলিশ হেফাজতে তাকে মারধর করা হয়নি। গত ১২ মার্চ সন্ত্রাসীর গুলিতে নিহত হন কর্তব্যরত আনসার সদস্য আনিসুর রহমান (৩৫)। সূত্রাপুরের প্যারিদাস রোডে একটি তল্লাশি চৌকিতে দায়িত্ব পালন করছিলেন তিনি। ওই ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা করে পুলিশ। রাজার বোন রানী জানান, রাজা সদরঘাটে একটি কাপড়ের দোকানে চাকুরি করত। সে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয়। রানীর খালাতো ভাই পাপ্পু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মাসহ চার খালা ১৮/৩ বেগমগঞ্জ লেনের নানার ২ কাঠা সম্পত্তি পান। কিন্তু মামারা কোনভাবেই এই সম্পত্তি তাদের দিতে চান না। তাই তারা আমাদের চার ভাইয়ের নামেও গেন্ডারিয়া থানা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২০৬ ঘ.