রাজশাহী, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাট উপজেলায় এক ইসলামী জলসায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলেকে প্রধান বক্তা করায় ওই এলাকায় উত্তেজনার পরিপ্রেক্ষিতে শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শনিবার বাদ জোহর উপজেলার সলুয়া ডিগ্রি কলেজ মাঠে 'তাফসিরুল কোরআন মাহফিল'র আয়োজন করা হয়। এতে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে রাফিক বিন সাঈদীর প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা।
যুদ্ধাপরাধীর ছেলেকে ওই জলসায় প্রধান বক্তা রাখায় উপজেলা আওয়ামী লীগ আপত্তি তোলে। তাদের বাধার মুখে শনিবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর ফলে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ডিগ্রি কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করা হয়। সেখানে চারজন ম্যাজিস্ট্রেট এবং ৫শ' পুলিশ ও অর্ধশতাধিক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
চারঘাট থানার ওসি হামিদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘি
bdnews24