খাগড়াছড়ি, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাশরুম খেয়ে খাগড়াছড়ি সদর উপজেলায় ১১ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টার দিকে আপারপেড়াছড়া খ্রিস্টান মিশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে পাঁচজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন-বাবু মার্মা (২৪), নিউমা মার্মা (৪০), নিউপ্র" মার্মা (১৮), ভারতী ত্রিপুরা (৬০) ও আনাই মার্মা (৩১)।
খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা মিতন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাশরুম খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হলে ১১ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৩৯ ঘ.
bdnews24