ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী শ্রমিকদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ২১ দফা সুপারিশসহ কলম্বো প্রসেসের ঢাকা ঘোষণা গৃহিত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, "কলম্বো প্রসেসের ওপর মন্ত্রী পর্যায়ের দুই দিনের বৈঠক শেষে ঢাকা ঘোষণা গৃহীত হয়েছে। পাশাপাশি কলম্বো প্রসেসের কার্যবিধিও অনুমোদন পেয়েছে।"
তিনি জানান, এশিয়ার ১১টি জনশক্তি রপ্তানিকারক দেশের মন্ত্রী পর্যায়ের এই সম্মেলনে ৮ জন মন্ত্রী ও তিনজন সচিব উপস্থিত ছিলেন। সম্মেলনে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান মোশাররফ।
সম্মেলনে আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, "আমরা বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। এর বাইরে বিদেশের মাটিতে তাদের অধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা চাই, অভিবাসী শ্রমিকদের আত্মমর্যাদা অক্ষুণ
bdnews24