ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এমপিওভুক্ত স্কুল-কলেজে চাকরিরতদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন জটিলতার সৃষ্টি হয়েছে।
২০০৯ সালের নির্বাচনী আইন (ইউপি) অনুযায়ী, এ ধরনের পদে থেকে নির্বাচনে অংশ নিতে কোনো বাঁধা না থাকলেও ১৯৬১ সালের একটি অধ্যাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বুধবার সাংবাদিকদের জানান, ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারা এখনো বহাল রয়েছে কি না- সে বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে।
'দ্য ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন অডিনেন্স, ১৯৬১' -এর ৩০ (১) ধারায় বলা হয়েছে, সরকার অনুমোদিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারীরা স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তারা কোনো নির্বাচনী প্রচারণাতেও অংশ নিতে পারবেন না।
২০০৯ সালের আইন অনুযায়ী ওই পদ 'লাভজনক' না হওয়ায় এমপিওভুক্তদের পদে থেকে স্থানীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছিল ইসি। সে অনুযায়ী, চলতি বছর অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এমপিওভুক্ত শিক্ষকরাও অংশ নেন।
কিন্তু স
bdnews24