সাভার, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের ধামরাইয়ে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- আক্তার হোসেন (৫০) ও মফিজুর রহমান (৪৫)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকাগামী মাইক্রোবাস ও মাগুরাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষে বাসটি মহাসড়ক থেকে ছিটকে প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২৪৯ ঘ.
bdnews24