২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউল নির্যাতনে বরিশালে প্রতিবাদ

রাজবাড়ীর পাংশায় ২৮ জন বাউলের চুল ও দাড়ি-গোফ কেটে নেয়ার প্রতিবাদে বরিশালে মানবন্ধন করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 05:00 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

বরিশাল, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশায় ২৮ জন বাউলের চুল ও দাড়ি-গোফ কেটে নেয়ার প্রতিবাদে বরিশালে মানবন্ধন করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সাদামনের মানুষ হিসেবে পরিচিত জীবন কৃঞ্চ দে'র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল, শিক্ষক সমিতির সভাপতি দাসগুপ্ত আশীষ কুমার, বিশ্বনাথ দাস মুন্সী, গনফোরাম সভাপতি হিরন কুমার দাস মিঠু, অধ্যক্ষ মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, এনজিও কর্মী আনোয়ার জাহিদ প্রমুখ। বাউল নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচার দাবি করে উদীচি আয়োজিত কর্মসুচিতে যোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। আগামী ২১ এপ্রিল উদীচির এই কর্মসূচি শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৩৪ ঘ.