২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীনীতি জনগণের নীতি: সুলতানা কামাল

সুলতানা কামাল বলেছেন, জাতীয় নারীনীতি জনগণের নীতি এটি বাস্তবায়নে যা করা দরকার জনগণকে তা করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুলতানা কামাল বলেছেন, জাতীয় নারীনীতি জনগণের নীতি এটি বাস্তবায়নে যা করা দরকার জনগণকে তা করতে হবে। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা মঙ্গলবার এক আলোচনা সভায় এ কথা বলেছেন। জাতীয় প্রেসক্লাবে 'জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১: বাস্তবায়নে করণীয়' শিরোনামের আলোচনা সভাটি আয়োজন করে উইমেন ফর উইমেন। সুলতানা কামাল বলেন, এ নারী নীতি হঠাৎ করে উঠে আসেনি। ৫২' র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬' র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর মুক্তিযুদ্ধে এরই প্রতিফলন ঘটে। "এ নীতিতে অনেক ঘাটতি রয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতিতে এর চেয়ে ভালো নারী উন্নয়ন নীতি অন্য কোনো সরকার দিতে পারতো না।" আলোচনা সভায় মহিলা ও শিশু প্রতিমন্ত্রী শিরীন শারমিন বলেন, নারী নীতির সার্বিক পর্যালোচনা ছাড়াই একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল এটি নিয়ে বিভ্রান্তি তৈরির সৃষ্টি করছে। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি নিলুফার বানু। উইমেন ফর উইমেনের ভারপ্রাপ্ত সভাপতি জাকিয়া কে হাসান সভায় সভাপতিত্ব করেন। গত ৭ মার্চ মন্ত্রী সভায় খসড়া নীতি অনুমোদন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক মাহমুদা ইসলাম, অধ্যাপক জাহানারা হক, মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২১৫৭ ঘ.