বান্দরবান, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে অপহরণের দুই দিন পর দুই ব্যবসায়ীকে ফেরত দিয়েছে অপহরণকারীরা। এদের একজনকে রোববার বিকালে এবং অপরজনকে রাতে আহত অবস্থায় ফেলে রেখে যায় অপহরণকারীরা।
এরা হলেন- বেসরকারি পর্যটন হোটেল সাকুরা রিসোর্টের সুপারভাইজার ওমর ফারুক এবং বান্দরবান পৌরএলাকার কালাঘাটার বাসিন্দা ও কাঠ ব্যবসায়ী দেলোয়ার হোসেন (দেলোয়ার মাস্টার)।
পুলিশ জানায়, সদর উপজেলার লুলাইন পাড়া থেকে ফারুককে এবং হেবরনপাড়া থেকে দেলোয়ার মাস্টারকে উদ্ধার করা হয়। অপহরণের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাকুরা রিসোর্টের কর্মচারী সুকুমার বড়
bdnews24