২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে মাদক বিক্রেতা গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার সুখদেব ওরফে খোকা দীর্ঘদিন ধরে মাদ্রক বিক্রি করে আসছিলো বলে র‌্যাব জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 06:45 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

মৌলভীবাজার, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার সুখদেব ওরফে খোকা দীর্ঘদিন ধরে মাদ্রক বিক্রি করে আসছিলো বলে র‌্যাব জানিয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে ভাড়াউড়া চা বাগান থেকে গাঁজা বিক্রির সময় এক কেজি গাঁজাসহ সুখদেবকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ফাঁড়ির অধিনায়ক কাওসার মাহমুদ জানান। সুখদেব (৬২) ভাড়াউড়া চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিক। র‌্যাব কর্মকর্তা কাউসার সাংবাদিকদের জানান, সুখদেবের ঘর থেকে ১ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। "সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে বিভিন্ন এলাকায় বিক্রি করতো সুখদেব", বলেন কাউসার। সুখদেবকে রাতেই শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়। মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২৪৫ ঘ.