২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন: কামরুল

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ও নারী নীতির বিরুদ্ধে সেই অপশক্তি ও ধর্মান্ধদের নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ও নারী নীতির বিরুদ্ধে সেই 'অপশক্তি' ও ধর্মান্ধদের নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপার্সনকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, "যুদ্ধাপরাধের বিচার যখন শুরু হয়েছে- তখন থেকেই বলছেন এ বিচার সমর্থন করেন না। ট্রাইব্যুনাল ও বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন। এতে তাদের (বিএনপি) মুখোশ উম্মোচন হয়ে গেছে।" কামরুল মনে করেন, বিরোধী দলীয় নেতা শিক্ষানীতি ও নারী নীতির বিরুদ্ধে প্রথমে কোনো কথা না বললেও পরবর্তীতে বিএনপি'র অবস্থানে প্রমাণিত হয়েছে যে, হরতালের নেপথ্যে তার সমর্থন রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, "একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ও অসা