গোপালগঞ্জ, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে সদর উপজেলায় মুরগি বোঝাই একটি নসিমন উল্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, নিহত সাকিব শেখ (১২) মুকসুদপুর উপজেলার চাওচা গ্রামের বাসিন্দা। সে বাটিকামারী হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
আহত হেমায়েতকে (৩২) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২৩২৩ ঘ.
bdnews24