২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই দানবকে রোখার ডাক

১৯৭১-এর সেই দানবকে রোখার ডাক দিয়ে বাংলা একাডেমির সামনে থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শুরু হবে বাংলা নববর্ষকে বরণের মঙ্গল শোভযাত্রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 07:02 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১-এর সেই দানবকে রোখার ডাক দিয়ে বাংলা একাডেমির সামনে থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শুরু হবে বাংলা নববর্ষকে বরণের মঙ্গল শোভযাত্রা। মঙ্গল শোভাযাত্রায় যুদ্ধাপরাধীর প্রতীক হিসাবে শোভাযাত্রার সামনে ঠেলাগাড়িতে থাকবে ৪০ ফুট দীর্ঘ একটি 'দানব' কুমির। তার পেটের ভেবতর মানুষের রক্তাক্ত কাটা মাথা, গুলিতে ক্ষতবিক্ষত দেহ নিথর, ধর্ষিত নারী। কুমিরটির পিঠে চেপে বর্ষার আঘাতে তাকে ঘায়েল করতে চাইছে তিন যুবক। কিন্তু ফাঁক খুঁজে বৃহদাকার হা মেলে বেরিয়ে যাচ্ছে এটি। হিংস্র কুমিরকে আটকাটে ছুটে আসছে দুটি বাঘ। বাঘের সঙ্গে আরো অনেক প্রাণী। প্রাণপণ চেষ্টা করছে সবাই। যেমন করেই হোক আটকাতে হবে 'দানবকে'। ৪০ বছর বয়সী বাংলাদেশে এখনো আটকানো যায়নি এ কুমিরকে। তাই স্বাধীনতার ৪০তম বার্ষিকীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে প্রতীকিভাবে সাজানো হয়েছে এবার নববর্ষের মঙ্গল শোভাযাত্রা। 'এসো সত্য, এসো সুন্দর, এসো মুক্তি' প্রতিপাদ্যের এ শোভযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। প্রতি বছর নতুন আঙ্গিকে সাজানো হয় এ শোভাযাত্রা। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নয়, রাজধানীবাসীর সঙ্গে সেই শোভাযাত্রায় অংশ নিতে দূর-দূরান্ত থেকেও আসেন অনেকে। ভোর সোয়া ৬টা থেকে রমনার বটমূলে ছায়ানট আয়োজন করবে বর্ষবরণের অনুষ্ঠান। মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায় র‌্যাব-পুলিশের কড়া প্রহরায় চলছে মঞ্চ তৈরিসহ অন্য সব কাজ। ছায়ানটের এ অনুষ্ঠান শুধু বাঙালির বর্ষবরণের অনুষঙ্গই নয়, প্রতিবাদের ভাষাও শিখিয়েছে। শিশুপার্কের সামনে 'জাগো নব আনন্দে' স্লোগানে ঋষিজ শিল্পগোষ্ঠী শোনাবে বাউল গান। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি কাজের সমন্বয়ক চঞ্চল কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার বিগত ৪০ বছরেও করা যায়নি। দিন দিন কুমিরের মতোই শক্তিশালী হয়ে উঠেছে তারা। তাদের ধ্বংসযজ্ঞ এবং ৪০ বছরে শক্তিশালী হয়ে ওঠাকে ফুটিয়ে তোলা হবে প্রতীকী কুমিরের মাধ্যমে। এর স্বচ্ছ পেটের মধ্যে দেখা যাবে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধীদের মানবতাবিরোধী নানান কর্মকাণ্ড।" তিনি জানান, শোভাযাত্রায় কুমিরের সঙ্গে থাকবে ১০ ফুট উঁচু দুটি বাঘের মুখোশ। এগুলো শক্তি সঞ্চার করবে কুমিরকে আটকাতে। থাকবে ২৫ ফুট লম্বা কাকাতুয়া, ২০ ফুট উঁচু ময়ূরপঙ্খী ছাড়াও ফুল ও পাখির একটি সমন্বিত ভাস্কর্য 'মকুর'। ২০ ফুট উঁচু ও ১২ ফুট লম্বা মকুরে থাকবে চারটি ফুল ও পাতার গুচ্ছ। তার মধ্যে থাকবে চারটি পাখি। মকুরের একেবারে মাথায় ফুলের ওপর ডানা মেলবে একটি ময়ূরপঙ্খী। শোভাযাত্রাকে আরো বর্ণিল ও প্রাণবন্ত করতে শোলার পাখির প্রতিকৃতি, ম্যাশ পেপারের নানা রঙ-বেরঙের মুখোশ, পেঁচা, প্রজাপতি, খরগোশ ও টেপা পুতুলের মুখোশ, ঢাল-ঢোল, বাঁশি-বেহুলা, ঋঞ্জনি, লাঠি, বর্ষা, তীর-ধনুক ছাড়াও রাজা-রানী সেজে অনেকেই অংশ নেবেন শোভাযাত্রায়। বৈশাখ বরণের প্রস্তুতি সম্পর্কে চারুকলা অনুষদের ডিন মো. মতলুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারের মঙ্গল শোভাযাত্রার প্রাধান্য পাবে প্রতিবাদের ছাপ। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে আরো তরান্বিত কারার প্রচেষ্টা থাকবে শোভাযাত্রায়। ইতিহাস বলে, রাজস্ব আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবরের যুগে প্রবর্তন হয়েছিল বাংলা সালের। বর্ষশুরুর সে দিনটিই এখন বাঙালির প্রাণের উৎসব। বাদশাহ আকবরের নবরত