২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহে আলাদা দুটি দুর্ঘটনায় দুজন নিহত এবং সাত জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 06:02 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঝিনাইদহ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে আলাদা দুটি দুর্ঘটনায় দুজন নিহত এবং সাত জন আহত হয়েছে। বুধবার সকাল ও মঙ্গলবার রাতে এ দুটি দুর্ঘটনা বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- হরিণাকুণ্ডু উপজেলার মোকিমপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে রিফাত রহমান (৭) এবং একই উপজেলার রঘুনাথপুর গ্রামের আদালত হোসেনের ছেলে মিল্টন (২১)। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, সকাল ৮টার সময় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আমতলা এলাকায় অবৈধ যান্ত্রিক যান আলমসাধু উল্টে গেলে প্রথম শ্রেণীর ছাত্র রিফাত ঘটনাস্থলেই মারা যায়। আহত রিফাতের বাবা রেজাউল এবং আলমসাধু চালককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গলাকাটা মোড়ে বরফবোঝাই একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক মিল্টন ঘটনাস্থলেই মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.