ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে মগবাজার রেলক্রসিং এর সামনে এ দুর্ঘটনা ঘটে বলে রেল পুলিশ জানায়।
তবে নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, তার বয়স ৩৮ বছর।
কমলাপুর রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/জেকে/২০২১ ঘ.
bdnews24