২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে কারা হাজতির মৃত্যু

জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নানকা সাহা (৭০) নামের এক কারা হাজতির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

জয়পুরহাট, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নানকা সাহা (৭০) নামের এক কারা হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে তিনি জয়পুরহাট জেলা সদর হাসপাতালে মারা যান বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। তবে নানকার পরিবারের লোকজন দাবি করেছেন, তিনি বিনা চিকিৎসায় মারা গেছেন। নানকা সাহা জয়পুরহাট শহরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি মাদক সংক্রান্ত মামলায় প্রায় ১ বছর কারাগারে ছিলেন। জয়পুরহাট জেলা কারাগারের তত্ত্বাবধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস সাংবাদিকদের জানান, মামলার হাজিরার জন্য তাকে সোমবার আদালতে নেওয়া হয়। বিকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গেই তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর রাতে মারা যান। নানকা সাহার ভাই সিতারাম সাহা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কারা তত্ত্বাবধায়ক জানান, ইতোপূর্বে নানকা সাহা অন্তত ২০ বার গ্রেপ্তার হন। তিনি এলাকায় মাদকদ্রব্য বিক্রেতা হিসেবে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮২০ ঘ.