২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র হাতে গুলিবিদ্ধ ভারতীয় রাজশাহীতে মারা গেলেন

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) এর হাতে গুলিবিদ্ধ এক ভারতীয় নাগরিক রাজশাহী মেডিক্যাল করেজ হাসপাতালে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 11:29 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

রাজশাহী, এপ্রিল ১২ (বিডিনিউজ টোিেন্টফোর ডটকম)- অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) এর হাতে গুলিবিদ্ধ এক ভারতীয় নাগরিক রাজশাহী মেডিক্যাল করেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন কালু (৩০)। ভারতের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার বাঁশগাঠা এলাকার ধীরাজ মণ্ডলের ছেলে বলে দাবি করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বিজিবি'র রাজশাহী ৩৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল গাজী মোহাম্মদ খালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পবা উপজেলার সোনাইকান্দি বিওপি এলাকা দিয়ে গুলিবিদ্ধ অবস্থায় সোমবার রাত ১টার দিকে কালু বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। বিজিবি সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। রাত ৩টার দিকে তার মৃত্যু হয় বলে জানান খালিদ হোসেন। তিনি জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে নিহত কালু ভারতীয় নাগরিক। লাশ হস্তান্তরের জন্য বিএসএফ'র সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান খালিদ হোসেন। রাজশাহী নগরীর রাজপাড়া থানার ওসি শহিদুল হক জানান, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৩২ ঘ.