২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে হোটেলকর্মী খুন

রাজধানীর গুলশানে চাঁদা না দেওয়ায় এক হোটেল কর্মীকে ছুরি মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে চাঁদা না দেওয়ায় এক হোটেল কর্মীকে ছুরি মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত খলিলুর রহমান লিটন (৪৫) বনানী লর্ডস ইন আবাসিক হোটেলের কর্মচারী বলে পুলিশ জানিয়েছে। লিটনের গ্রামের গাজীপুরের কাপাসিয়ায়। গুলশান থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১০টার দিকে ওই হোটেলে আল আমিন ও নূর মোহাম্মদসহ ৮/১০ সন্ত্রাসী চাঁদা আনতে যায়। তখন হোটেল কর্মচারীদের সঙ্গে সন্ত্রাসীদের মারামারির সময় ছুরিকাহত হন লিটন। রিটনকে এপোলো হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। আল আমিন ও নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১০০ ঘ.