২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জব্দ মাদকদ্রব্য ধ্বংস করছে কোস্ট গার্ড

বিভিন্ন অভিযানে জব্দ করা মাদক দ্রব্য নিজেদের ব্যবস্থাপনায় ধ্বংস শুরু করেছে উপকূল রক্ষী বাহিনী কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 04:50 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন অভিযানে জব্দ করা মাদক দ্রব্য নিজেদের ব্যবস্থাপনায় ধ্বংস শুরু করেছে উপকূল রক্ষী বাহিনী কোস্ট গার্ড। রোববার চট্টগ্রামে মাদক দ্রব্য ধ্বংসের কার্যক্রম উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন। আগে এসব মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ধ্বংস করা হতো। মাদকবিরোধী অভিযান আরো গতিশীল করা লক্ষ্যে কোস্ট গার্ড আটক করার পর এখন থেকে নিজেরাই তা ধ্বংস করবে বলে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রোববার বিভিন্ন ব্র্যান্ডের ২ হাজার ৮১৭ বোতল দেশি ও বিদেশি মদ এবং বিয়ার ধ্বংস করা হয়। এগুলো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের বিভিন্ন বিদেশি জাহাজ ও প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে আনা হয়েছিলো। কোস্ট গার্ড পূর্ব জোন চট্টগ্রাম বহির্নোঙরসহ পূর্বাঞ্চলীয় উপকূলীয় জলভাগে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪০ ঘ.