২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাটকা সংরক্ষণে চাঁদপুরে নৌ-শোভাযাত্রা

জাটকা সংরক্ষণ সপ্তাহের সমাপনী দিনে রোববার চাঁদপুরে মেঘনা নদীতে নৌ-শোভাযাত্রা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 10:46 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

চাঁদপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাটকা সংরক্ষণ সপ্তাহের সমাপনী দিনে রোববার চাঁদপুরে মেঘনা নদীতে নৌ-শোভাযাত্রা হয়। সকালে শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় এই শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা। অন্যান্যের মধ্যে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. সাইফুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খান এসময় উপস্থিত ছিলেন। এই শোভাযাত্রা মোলহেড থেকে শুরু হয়ে আনন্দবাজার এলাকা ঘুরে শহরের মুখার্জীঘাট ডাকাতিয়া নদী তীরে গিয়ে শেষ হয়। ব্যানার ফেস্টুন সম্বলিত নৌকা নিয়ে জেলেরা শোভাযাত্রায় অংশ নেন। গত ৪ এপ্রিল চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন হয়। ওইদিন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল এ দু'মাস সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৪৮ ঘ.