২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ২

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ২ জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 06:04 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

গোপালগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ২ জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। রোববার সকাল সোয়া ৯টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের মাঝবাড়ি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত লাইচ শেখ (৮) টুপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং বাসের সহকারী হাকিম শেখের (২৩) বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামে। আহতদের গোপালগঞ্জ ও কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোটালীপাড়া থানার ওসি ফেরদৌস হোসেন সাংবাদিকদের জানান, গোপালগঞ্জগামী একটি লোকাল বাস মাঝবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১১৩৫ ঘ.