২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিতার হাতে প্রাণ হারালো ৫ মাসের শিশু

সিরাজগঞ্জের সলঙ্গায় ঘুড়কা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামে পিতার হাতে প্রাণ হারিয়েছে রুখসানা নামের ৫ মাস বয়সী এক শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 05:11 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গায় ঘুড়কা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামে পিতার হাতে প্রাণ হারিয়েছে রুখসানা নামের ৫ মাস বয়সী এক শিশু। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে। বাসুদেবকোল গ্রামের বাসিন্দা সোহেল রানা জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে রফিকুল ইসলাম ও তার স্ত্রী আমিনা খাতুনের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে সকাল ১০টার দিকে স্ত্রীর উপর ক্ষুব্ধ হয়ে রফিকুল রুখসানাকে আছাড় দেয়। এতে রুখসানা মারাত্মকভাবে আহত হয়। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ মামলা করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২৩১৩ ঘ.