নরসিংদী, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর আকন্দ টেক্সটাইল মিলে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা প্রায় অর্ধকোটি টাকার কাপড় ও সুতা লুটে নিয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করছে।
সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের আসমান্দির চর এলাকায় আকন্দ টেক্সটাইল মিলে রাত ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত এ ডাকাতি চলে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক এএম বদরুজ্জামান জানান, জানালার গ্রিল কেটে ৩০/৩৫ জন ডাকাত মিলে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের আস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট করে।
তারা মিলের উৎপাদিত কাপড় ও কাপড় তৈরির সুতাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল একটি কাভার্ডভ্যানে তুলে নিয়ে যায়।
সদর মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মিলের পরিচালক কামরুল হাসান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামালা দায়ের করেছেন।
পুলিশ মিলের নিরাপত্তা প্রহরী মোফাজ্জল (৪৫), আবুল কালাম (২৮), তাঁতী আলম (২২) ও মানিককে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৬ ঘ.
bdnews24