২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওয়ারলেস, পিস্তল ছিনতাই

সিলেট নগরীর লাক্কাতুড়া চা বাগান এলাকায় বৃহস্পতিবার রাতে পুলিশের ওয়ারলেস ও পিস্তল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

সিলেট, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেট নগরীর লাক্কাতুড়া চা বাগান এলাকায় বৃহস্পতিবার রাতে পুলিশের ওয়ারলেস ও পিস্তল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। দুই ঘণ্টা পর ওয়ারলেস উদ্ধার হলেও পিস্তলটি পাওয়া যায়নি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন- লাক্কাতুড়া চা বাগানের ডাবলু নায়েক, নগরীর জিন্দাবাজারের জিতেন ও সুনামগঞ্জের দিরাই উপজেলার সাগর। কোতয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল-মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল লাক্কাতুড়া এলাকায় একটি অভিযানে যায়। এ সময় দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে ওয়ারলেস ও পিস্তল ছিনিয়ে নেয়। পরে মহানগর পুলিশের বিপুল সংখ্যক পুলিশ লাক্কাতুড়া চা বাগান এলাকায় তল্লাশি চালিয়ে রাত দেড়টার দিকে ডাবলু নায়েক নামের একজনকে ওয়ারলেসসহ তিনজনকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.