পাবনা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রাম থেকে শুক্রবার পিতা-পুত্রসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এরা হলেন- চরঘোষপুর গ্রামের দুলাল হোসেন (৪৫), তার ছেলে আতিক (৫) এবং একই গ্রামের গৃহবধূ নাছিমা খাতুন (২৫)।
পাবনা সদর থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন সাংবাদিকদের বলেন, দুলালকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় এবং আতিককে খাটের উপর পাওয়া যায়। তাদের দু'জনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সম্পদ নিয়ে বিরোধ বা পূর্ব শত্র"তার জেরে বৃহস্পতিবার গভীর রাতে বাবা ও ছেলেকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, একই রাতে মুকুল হোসেনের স্ত্রী নাছিমা খাতুনকে ঘরের মধ্যে ঝুলন্ত পাওয়া যায়।
প্রতিবেশীরা পুলিশকে জানায়- রাতে স্বামীর সঙ্গে নাছিমার ঝগড়া হয়েছিল। সকালে স্বামী মুকুলকে আর বাড়িতে দেখা যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশগুলো পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২২ ঘ.
bdnews24