২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার চরে নর-নারীর গলাকাটা লাশ উদ্ধার

পদ্মা নদীর চর এলাকায় এক পুরুষ ও এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

রাজবাড়ী, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা নদীর চর এলাকায় এক পুরুষ ও এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় পাওয়া যায়নি। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ন পুর গ্রামের পদ্মা তীরে বুধবার লাশ দুটি দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। সদর থানার ওসি শরফত উল্লাহ সাংবাদিকদের বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ দুজনকে চরে এনে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। মেয়েটির আনুমানিক বয়স ২৫ বছর। তার পরনে সাদা সালোয়ার ও সাদা কামিজ ছিলো। তার গয়ের রং শ্যামলা। নিহত পুরুষের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে রয়েছে কালো প্যান্ট ও সাদাকালো ডোরাকাটা শার্ট। তার গায়ের রংও শ্যামলা। পুলিশের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারা এ হত্যার পেছনে জড়িত, তার অনুসন্ধান চলছে বলে ওসি জানান। লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১০ ঘ.