২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ওএমএসের চাল উদ্ধার

নগরীর বহদ্দারহাট হক মার্কেট থেকে খোলাবাজারে বিক্রির তিনশ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বহদ্দারহাট হক মার্কেট থেকে খোলাবাজারে বিক্রির তিনশ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে হক মার্কেটের জয় ট্রেডার্স নামক দোকান থেকে এসব চাল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস খান জানান, একটি ট্রাক থেকে জয় ট্রেডার্সের চাল নামানো হচ্ছিলো। ওই ট্রাকে ওএমএসের চাল রয়েছে-গোপনে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্রমিক ও দোকানের কর্মচারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭১১ ঘ.