২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় গৃহবধূ হত্যা

সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। বুধবার সকালে দক্ষিণ গাজীরচট এলাকার আব্দুর রশিদের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 08:39 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

সাভার, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। বুধবার সকালে দক্ষিণ গাজীরচট এলাকার আব্দুর রশিদের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম শাহনাজ বেগম (২২)। তার স্বামীর নাম নজরুল ইসলাম। পুলিশ নিহতের আর কোনো পরিচয় জানাতে পারেনি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। শাহনাজকে হত্যার পর তার গলায় ওড়না পেঁচিয়ে ঘরের খুঁটির সাথে বেধে রাখা হয় বলে পুলিশ ধারণা করছে। ঘটনার পর থেকে নজরুল পলাতক রয়েছে। ওসি ভাড়াটিয়াদের উদ্ধৃত করে জানান, শাহনাজ সকালে বাসা থেকে বেরিয়ে যেতেন আর রাতে বাসায় ফিরতেন। তিনি কী কাজ করতেন কিংবা তার বাড়ি-ঘর কোথায়, তা কেউ জানাতে পারেননি। লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৩০ ঘ.