২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় গোলাগুলির পর পিটুনিতে ডাকাত নিহত

গাজীপুরের কাপাসিয়ায় পুলিশ-ডাকাত গোলাগুলির পর গণপিটুনিতে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। হতাহতরা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

গাজীপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়ায় পুলিশ-ডাকাত গোলাগুলির পর গণপিটুনিতে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। হতাহতরা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম আনোয়ার হোসেন আনু (৩৫)। তিনি কাপাসিয়া উপজেলার লোহাদী গ্রামের আব্দুল বাতেনের ছেলে। পুলিশ জানিয়েছে, সড়কে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি হয়। ওই সময় পালাতে গিয়ে গণপিটুনিতে আহত হয় তিন জন। এর মধ্যে আনু হাসপাতালে মারা যায়। কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে কাপাসিয়া-টোক-কিশোরগঞ্জ সড়কের লোহাদি পাথরদারা সেতুর পাশে ডাকাতরা গাছ ফেলে রাস্তা আটকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। "ওই সময় কাপাসিয়া থানা পুলিশের একটি টহল দলের সঙ্গে ডাকাতদের গোলাগুলি হয়। এক পর্যায়ে পালানোর সময় তিন ডাকাতকে ধরে মারধর করে স্থানীয়রা", বলেন তিনি। আহত অবস্থায় আনুর পাশাপাশি এখলাস ও রুবেলকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সকাল ৭টার দিকে সেখানে আনু মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.