সাতক্ষীরা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলার দু'টি ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ২২ জন আহত হয়েছেন।
সোমবার ও মঙ্গলবারের এসব ঘটনায় কলারোয়া থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও প্রতাক্ষদর্শী জানায়, মঙ্গলবার দুপুরে জালালাবাদ ইউনিয়নের দুই পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব ও আমজাদ হোসেনের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে তারা দা ও কুঠার ব্যবহার করে। এতে ১৬ জন আহত হন।
এরা আহতরা হলেন, বাটরা গ্রামের সবুজ (১৯), আলেক (২৮), অজিয়ার রহমান (৫৫), আব্দুস সামাদ (৪২), ইউনুছ আলী (৩১), নজরুল ইসলাম (৩২), মফিজুল ইসলাম (১৯), আলিমুল (২২), বিল
bdnews24