২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু অপহরণের অভিযোগে সুনামগঞ্জে যুবক আটক

সুনামগঞ্জে শিশু অপহরণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় তিন বছর বয়সী শিশু নূরকে উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

সুনামগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে শিশু অপহরণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় তিন বছর বয়সী শিশু নূরকে উদ্ধার করা হয়। মঙ্গলবার শহরের লঞ্চঘাট এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক ঝন্টু কুমার সাহার বাড়ি নেত্রকোনা জেলায়। সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমান সাংবাদিকদের জানান, ঝন্টুসহ ৩ অপহরণকারী নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার হানিফ সরকারের বাসায় রাজমিস্ত্রির কাজ করতো। সোমবার ঝন্টু হানিফ সরকারের ছেলে নূরকে সুনামগঞ্জে নিয়ে আসে। সুনামগঞ্জ থেকে লঞ্চে করে ঝন্টু নেত্রকোনায় যাওয়ার চেষ্টা করছিল। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ঝন্টুকে আটক করে থানায় নিয়ে আসে। ওসি আরো জানান, ঝন্টু পুলিশের জিজ্ঞাসাবাদে অপহরণের বিষয়টি স্বীকার করেছে। এ ব্যাপারে ফতুল্লা থানাকে অবহিত করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭১৭ ঘ.