নওগাঁ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ সদর উপজেলায় যৌতুকের দাবিতে শামিমা আকতার লিপি (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর মেয়ে ছুরিকাঘাতে আহত হয়েছে।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার কিত্তিপুর ইউনিয়নের আতিথা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও নিহতের পরিবার।
লিপির ভাই কাঞ্চন মিয়া সাংবাদিকদের জানান, প্রায় ২০ বছর আগে ফরিদুর রেজার সাথে লিপির বিয়ে হয়। বিয়ের সময় মোটা অঙ্কের যৌতুক দেওয়া হয়। এর পরও রেজাকে তার দাবিমতো বয়লার ব্যবসা ও মাইক্রোবাস কেনার জন্য ২ লাখ টাকা দেওয়া হয়।
ঘটনার ৩ দিন আগেও ৫ হাজার টাকা রেজাকে দেওয়া হয় বলে কাঞ্চন দাবি করেন।
স
bdnews24