বরিশাল, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা উপজেলায় ইউপি নির্বাচন পরবর্তী দু'টি হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে।
এছাড়া বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়।
সোমবার সকালে ও দুপরে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার অনুষ্ঠিত নির্বাচনে হিজলার বড়জালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য নির্বাচিত হন মামুন জমাদ্দার।
সোমবার সকালে তার কর্মী-সমর্থকরা পুরাতন হিজলা বন্দরে একটি দোকানে বসে গল্প করছিল।
এ সময় পরাজিত এক সদস্য প্রার্থীর লোকজন নিয়ে তাদের প্রচণ্ড মারধর করে। তারা পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানও ভাংচুর করে।
হামলায় আহত হন- মামুন জোমাদ্দারের কর্মী মো. আলী জমাদ্দার, গনেশ, মোতালেব হাওলাদার, সিরাজ চৌকিদার, গনি জমাদ্দার, আমিন মাতুব্বর, সোলায়মান জমাদ্দার, শরীয়তুল
bdnews24