২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ওএমএসের চালসহ দুই জন আটক

সিলেটের ওসমানীনগরে খোলাবাজারে বিক্রির (ওএমএস) ১৭০ বস্তা চালবোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

সিলেট, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানীনগরে খোলাবাজারে বিক্রির (ওএমএস) ১৭০ বস্তা চালবোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে পাঁচপাড়াবাজার এলাকায় ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাক চালক খলিলুর রহমান ও হেলপার আবদুল কাদিরকে আটক করা হয়। ওসমানীনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাতে টহল পুলিশ বালাগঞ্জ উপজেলা সদর থেকে সিলেটগামী ট্রাকটি আটক করে। আটক দুজন জানিয়েছে, বিমল নামের এক ব্যক্তি ট্রাকটি ভাড়া করেন। চালগুলো সিলেট শহরের কালিঘাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো। উপ পরিদর্শক বলেন, এ ব্যাপারে ওসমানীনগর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/২২০৪ ঘ.