২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ মঙ্গলবার

যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিহত করার দাবিতে মঙ্গলবার বরিশালে মুক্তিযোদ্ধা-জনতা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

বরিশাল, ০৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিহত করার দাবিতে মঙ্গলবার বরিশালে মুক্তিযোদ্ধা-জনতা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ড'র উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকাল তিনটায় এ সমাবেশ শুরু হবে। বরিশাল জেলা কমান্ডার মো. কুতুবউদ্দিন জানান, সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ তোফায়েল আহমেদ প্রধান অতিথি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম ও সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিটি বিভাগে এই সমাবেশ হচ্ছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৪ ঘ.