২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১৪ জেলের সাজা

মেঘনায় মাছ শিকারের অভিযোগে ১৪ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 10:53 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

চাঁদপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনায় মাছ শিকারের অভিযোগে ১৪ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া তিন জনকে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ভ্রাম্যমান আদালতের বিচারক চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম অলিউল্যাহ এ সাজা দেন। হাইমচর থানার ওসি হেলাল উদ্দিন ভূঁইয়া রোববার রাতভর হাইমচর উপজেলার মধ্যচর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল এবং দুটি নৌকা জব্দ করা হয়েছে। ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৫০ ঘ.