২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মস্তকবিহীন লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার রূপদিয়া গ্রামের ভিটেখোলা মাঠ থেকে এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঝিনাইদহ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলার রূপদিয়া গ্রামের ভিটেখোলা মাঠ থেকে এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে আব্দুল মজিদ (৪০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি রূপদিয়া গ্রামেই। মজিদ গ্রামের কথিত পীর সোহরাব হোসেনের শিষ্য ছিলেন। পীর সোহরাবই মজিদকে হত্যা করে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পীর সোহরাবের সঙ্গে শুক্রবার বের হয়ে নিখোঁজ হন মজিদ। রোববার সন্ধ্যায় গ্রামের লোকেরা ভিটেখোলা মাঠে লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ রাত ১০টার দিকে মজিদের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পীর সোহরাব পলাতক আছেন বলে জানান নজরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৫৪২ ঘ.