২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুটি বাস ভাংচুর, আটক ৪

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতাল চলাকালে খুলনায় পিকেটাররা বিআরটিসির দুটি বাস এবং একটি অটো রিকশা ভাংচুর করেছে। এছাড়া শিববাড়ী মোড়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর চার জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 06:32 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

খুলনা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতাল চলাকালে খুলনায় পিকেটাররা বিআরটিসির দুটি বাস এবং একটি অটো রিকশা ভাংচুর করেছে। এছাড়া শিববাড়ী মোড়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর চার জনকে আটক করেছে পুলিশ। প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার এ হরতালের ডাক দেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। খুলনা সদর থানার ওসি এসএম কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া দুটি বিআরটিসি বাস টুটপাড়া মোড় এলাকায় ভাংচুর করে পিকেটাররা। সকাল থেকেই হরতালের সমর্থনে নগরীতে খণ্ড খণ্ড মিছিল বের হয়। মহানগরী থেকে কোনো দুরপাল্লার বাস চলাচল করেনি। তবে ট্রেন ও রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে । ওসি জানান, ডাক বাংলো মোড়ে হরতাল সমর্থনকারীরা সকাল সাড়ে ৭টার দিকে একটি অটো রিকশা ভাংচুর করে। নগরীর দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রন্ধ রয়েছে। তবে খালিশপুর শিল্পাঞ্চলের কাজ চলছে। এছাড়া শিববাড়ী মোড়ে পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেখান থেকে পুলিশ চার পিকেটারকে আটক করে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২৩০ ঘ.