২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংকঅবসরে পাঠানো কর্মীদের ক্ষতিপূরণ দাবি

চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে রোববার গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে 'গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদ' ও 'অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সমিতি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 07:01 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, ৩ মার্চ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে রোববার গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে 'গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদ' ও 'অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সমিতি'। এই সমাবেশ শেষে সংগঠন দুটি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্র্মচারী সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আনিসুর রহমান বলেন, "ইউনূস সাহেব নিজের খেয়ালখুশি মতো চাকরির বিধিমালা তৈরি করে কর্মীদের স্বেচ্ছা অবসর, বাধ্যতামূলক অবসর এবং বিনা নোটিশে পদত্যাগে বাধ্য করেন।" নির্যাতিত কর্মী পরিষদের আহ্বায়ক মাসুম সরকার বলেন, "আমরা সেখানে চুরি করিনি। তারপরও আমাদের অবসরে পাঠানো হয়েছে। স্বেচ্ছা অবসর একটি কালো আইন।" গ্রামীণ ব্যাংক পরিচালনা পরিষদের সাবেক সদস্য কল্পনা রাণীসহ সাবেক ও বহিস্কৃৃত কয়েকজন সদস্যও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। অবসরে পাঠানো কর্মীদের চাকরিতে পূনর্বহাল, কল্যাণ তহবিলের টাকা ফেরত, গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ এমডিদের অপসারণসহ ড. ইউনূসের সব ধরনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআর/জেকে/০০৪৬ ঘ.